[b]
সাতক্ষীরা:[/b] জেলার কলারোয়া উপজেলা জামায়াতের যুগ্ম-সম্পাদক মাস্টার শওকত আলীকে আটক করেছে থানা পুলিশ।
রোবববার দুপর ১টার দিকে পুলিশের একটি দল উপজেলার কয়লা থেকে তাকে আটক করে। সে ২নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও কয়লা হাইস্কুলের শিক্ষক।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সরকারি কাজে বাধা দান ও সম্প্রতি হরতাল-অবরোধে রাস্তার ধারে সরকারি গাছ কাটা মামলায় তাকে আটক করা হয়েছে।
সাতক্ষীরায় জামায়াত নেতা আটক
জেলার কলারোয়া উপজেলা জামায়াতের যুগ্ম-সম্পাদক মাস্টার শওকত আলীকে আটক করেছে থানা পুলিশ। রোবববার দুপর ১টার দিকে পুলিশের একটি দল উপজেলার কয়লা থেকে তাকে আটক করে।
লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
গোলাম পরওয়ারের সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
















