জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে জজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়কাপন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত ইঞ্জিল মিয়ার ছেলে।
সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সুজন (২৭), রাজন (২৩) ও টিটুকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, গ্রামের রুবেল মিয়া ও আব্দুর রাশিদের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের আঘাতে জজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে জজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়কাপন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত ইঞ্জিল মিয়ার ছেলে





