টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাক-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান,মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মির্জাপুরের পাকুল্ল্যা থেকে করটিয়াগামী একটি টেম্পু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় টেম্পু চালক (৩৫) নিহত হয়। এ ঘটনায় আহত অপর ৪ টেম্পু যাত্রীকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাক-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।