নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হযরতপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই অনীল বিহারী নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাসের সাথে নাটোর থেকে ঢাকাগামী ধান বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]