[b]মাদ্রিদ:[/b] দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকার পর দলে ফিরছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। বুধবার গেটাফের বিপক্ষে কোপা ডেল রে'র ম্যাচে দলে রাখা হয়েছে এই গোল মেশিনকে।
গত নভেম্বর বেটিসের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় বার্সা। সেই ম্যাচে হ্যামস্ট্রি সমস্যা নিয়ে মাঠ থেকে বাহির হয়ে যান আর্জেন্টাইন তারকা।
জানুয়ারির শুরুর দিকে এলচের বিপক্ষে ম্যাচের আগেই চিকিৎসকের সবুজ সংকেত পান মেসি। কিন্তু সেই ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশেষে গেটাফের বিপক্ষেই ফেরা হচ্ছে চারবারের বিশ্বসেরা ফুটবলারের।
বার্সা কোচ জেরার্ডো মার্টিনো সংবাদ সম্মেলনে বলেন, "লিও এখন ভাল অনুভব করছেন। কোনো সমস্যা ছাড়াই তিনি অনুশীলন করেছেন এবং খেলার জন্য প্রস্তুত।"
তিনি আরো বলেন, "সবাই আনন্দিত যে লিও আবার দলে ফিরেছেন। আমরা বুধবার তাকে মাঠে নামানোর বিষয় চিন্তা করছি। তিনি শুরু থেকেই খেলবেন অথবা পরে মাঠে নামবেন।"
গেটাফের বিপক্ষে মাঠে নামছেন মেসি
মাদ্রিদ: দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকার পর দলে ফিরছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। বুধবার গেটাফের বিপক্ষে কোপা ডেল রে'র ম্যাচে দলে রাখা
শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির ইন্টার মিয়ামি
ম্যাচের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এফসি সিনসিনাতির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের প্রথম ৬০ মিনিট ছিল গোলশূন্য। এরপর দুই দল চারটি গোল করে, যার তিনটিই এসেছে শেষ ১০ মিনিটে।
মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে।
সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, যা বললেন বিদায়ী বক্তব্যে
২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘দাড়ি’ বসালেন লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টাইন মহাতারকা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের হৃদয়ে যে আলোড়ন তুলেছিলেন তা বলাই বাহুল্য। ফলে কোটি পাগলপারা মানুষ তার এই বিদায়ী মুহূর্তে বুক ভাসাবেন তাও অনুমান করা কঠিন নয়। কাঁদছেন সতীর্থ, কোচ থেকে শুরু করে কাছ থেকে মেসিকে দেখা সকলেই। তবে হাসি-কান্নায় মিশ্রিত বিদায়ী বক্তব্যে তিনি নিজের সবটুকু উজাড় করে দেওয়া, জাতীয় দলের অর্জন ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানালেন।
অশ্রু আর তৃপ্তির হাসিতে শেষ হলো মেসি অধ্যায়
গ্যালারিজুড়ে হাজারো কণ্ঠের গর্জন, চোখের কোণে জমে থাকা আবেগের জল আর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি, এই তিনের ক্যানভাসেই যেন আঁকা হলো আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ কাব্য। দীর্ঘ ২১ বছরের এক রূপকথাভিত্তিক নীল-সাদা অধ্যায়ের পর্দা নামল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে জয় কিংবা হারের হিসেবকে ছাপিয়ে ম্যাচের মূল গল্প হয়ে উঠেছিল কেবলই একজন 'লিওনেল আন্দ্রেস মেসি'।
বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।















