রাজধানীর লালবাগ কাশমেরীতলা এলাকায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার এস আই গালিবুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে লালবাগ কাশমেরীতলা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসাপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ওই ব্যক্তির মাথা ও পায়ে গুরুতর আঘাত ছিল বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
এসআই জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোনো বাসায় চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
[b]ঢাকা, জেইউ, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
লালবাগ এলাকায় অজ্ঞাতনামার মৃত্যু
রাজধানীর লালবাগ কাশমেরীতলা এলাকায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার এস আই গালিবুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে লালবাগ কাশমেরীতলা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে





