[b]ঢাকা:[/b] ঢাকা-১৮ আসনের কুর্মিটেলা হাই স্কুল এন্ড কলেজে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র ৫টি ভোট পড়েছে বাক্সে। একই স্কুলের অপর কেন্দ্রে ভোট দিয়েছে ৩০ জন। দুই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার জাল ভোটের বিষয়ে কঠোরতা অবলম্বন করেছেন।
এদিকে ওই স্কুলের অপর তিনটি কেন্দ্র চলছে স্থানীয় মহিলা লীগের নেত্রীদের কথায়। প্রিজাইডিং অফিসার সেখানে অসহায় অবস্থায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে ওই তিনটি কেন্দ্রে মহিলা ভোটারদের বুথে ভোটার উপস্থিতির হার খুবই কম। সেখানে এক নামের মহিলা অন্য নামের ভোটারের ভোট দিয়ে যাচ্ছেন। সেখানে উপস্থিত মহিলা লীগের নেত্রীদের হুমকীর মুখে এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা।
স্বপ্না রানী নামে এক মহিলা দুটি আইডি কার্ড নিয়ে এসেছেন।  একটি নিজের, অপরটি রহিমা খাতুনের। মহিলা লীগের নেত্রী তাকে সবার সামনেই বলেছেন, তুমিই স্বপ্না, তুমিই রহিমা।