[b]ঢাকা: [/b]দিনাজপুর,ঠাকুরগাঁও,সাতক্ষীরা,যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর,দোকানপাট,উপাসনালয় ভাঙচুর,লুটপাট,অগ্নিসংযোগ এবং সহিংসতার বিরুদ্ধে কর্মসূচি নেওয়ার জন্য বৈঠকে বসছে মহানগর ১৪ দল।
বুধবার বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনা করে কর্মসূচি নেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।