বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পোলিওমুক্ত দেশের তালিকায় মোট ১১টি দেশের নাম আছে।
পোলিওমুক্ত দেশগুলোর তালিকায় আছে, বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, উত্তর কোরিয়া, মিয়ানমার, নেপাল, পূর্ব তিমুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভূটান এবং ইন্দোনেশিয়া। গত তিন বছরে এই দেশগুলোতে কোনো পোলিও রোগি না পাওয়ায় এই অঞ্চলকে ‘পোলিওমুক্ত’ অঞ্চল হিসেবে সনদ প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একই সঙ্গে শঙ্কার কথা জানান দিয়ে বলে, পাকিস্তান, নাইজেরিয়া এবং আফগানিস্তানে এখনো পোলিও রয়েছে। এই দুটি দেশের জন্য বাকী অন্যদেশগুলোও পোলিও ঝুঁকির মধ্যে রয়েছে। এই তিনটি দেশে পোলিও নিয়ে কাজ করার সময় স্বেচ্ছাসেবীরা অনেক সময়ই কিছু জঙ্গী গোষ্ঠির আক্রমনের শিকার হয়েছে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাংলাদেশ ‘পোলিওমুক্ত’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পোলিওমুক্ত দেশের তালিকায় মোট ১১টি দেশের নাম আছে। পোলিওমুক্ত দেশগুলোর তালিকায় আছে, বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, উত্তর কোরিয়া
ফান্ডিং বন্ধ দেশে সাপের বিষের প্রতিষেধক তৈরির ভবিষ্যত?
দেশে সাপের ছোবলে প্রতি বছর উল্লেখযোগ্য হারে মানুষ মারা যায়। এর প্রধান কারণ হলো- সাপে কাটার পর অনেকেই আগের ভুল ধারণা অনুযায়ী রোগীকে ওঝা বা ফকিরের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁকের। এতে অনেক সময় নষ্ট হয়, ততক্ষণে রোগীর বেঁচে থাকার আশা ফুরিয়ে যায়।
ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মহামারির ধাক্কা কাটিয়ে বাড়ছে বিশ্বে গড় আয়ু
করোনাভাইরাস মহামারির সময় কমে যাওয়া মানুষের গড় আয়ু আবারও বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ হিসাবে, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছর। যা ২০১৯ সালের মহামারিপূর্ব সময়ের ৭৩ দশমিক ৪ বছরের কাছাকাছি।
নিয়মিত রেড মিট খান!জেনে নিন কী হতে পারে?
যে খাদ্যাভ্যাসে নিয়মিত রেড মিট, সসেজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত মাংস থাকে, তার প্রভাব শুধু হৃদযন্ত্রের স্বাস্থ্য ও ওজনের মধ্যেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে লাল ও প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যান্সারের (যা কোলন বা মলদ্বারকে প্রভাবিত করে) ঝুঁকি বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে।
বাংলাদেশে স্ট্রোক হার্ট অ্যাটাকসহ যেসব রোগে বাড়ছে অকালমৃত্যু
কয়েকদিন আগে চট্টগ্রাম কাস্টমস হাউজে দায়িত্ব পালন করছিলেন মুকসেমুল হাকিম। দুপুরে হঠাৎ শরীর খারাপ লাগলেও বিষয়টি গুরুতর বলে মনে হয়নি। ঘাড় ও হাত-পায়ে ব্যথা, বমিভাব আর মাথা ঝিমঝিম করছিল। রাতে বাসায় ফেরার পর অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকদের চেষ্টা আর কাজে আসেনি। হৃদরোগ বা স্ট্রোকের মতো নীরব বিপদ যে এতটা কাছাকাছি ছিল, তা বুঝে ওঠার আগেই না ফেরার দেশে চলে যান ৪২ বছর বয়সী মুকসেমুল।
















