নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশনে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা মাছ উদ্ধার করেছে। এসব মাছের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, এম ভি গাজী-৪, এম ভি স্বর্ণদ্বীপ প্লাস এবং এম ভি কোকো-২ নামের তিনটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব মাছ নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে ৫০ মণ জাটকা আটক
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশনে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা মাছ উদ্ধার করেছে। এসব মাছের মূল্য প্রায় ৬ লাখ টাকা। শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ উদ্ধার করা হয়





