[b]চট্টগ্রাম:[/b] জেলার রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। উপজেলার ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া রাবার বাগান রোডের রহিঙ্গাবিল এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মাওলানা সৈয়দ মুহআম্মদ আলী আকবর তৈয়বী জানান, রাউজান পৌরসভার হরিশখান পাড়া গ্রামের মোহাম্মদ ড্রাইভারের ছেলে মোরশেদুল আলম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়ী ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মোটরসাইকেল মোরশেদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাউজান থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ বুধবার ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
শ্রেণীহীন
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম: জেলার রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। উপজেলার ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া রাবার বাগান রোডের রহিঙ্গাবিল এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।





