[b]লালমনিরহাট:[/b] লালমনিরহাটের সৈয়দ আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, গোলজার,রফিকুল,নবাব,রহিম ও নয়া মামুদ।
সদর উপজেলা রাজপুর ইউনিয়নের কিশামত চিনতুলী গ্রামের জনৈক সৈয়দ আলীকে ২০০৩ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় একই গ্রামের অভিযুক্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতারি মারপিটে হত্যা করে এবং তার লাশ একটি ধান ক্ষেতে ফেলে রাখে।
এ ঘটনায় সৈয়দ আলীর স্ত্রী আজেনা বেগম লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন চলার পর আজ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ মামলায় ১০জন আসামির মধ্যে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন।
শ্রেণীহীন
লালমনিরহাটে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাট: লালমনিরহাটের সৈয়দ আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।





