চুয়াডাঙ্গা সড়কে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে শ্রী গঙ্গা হালদার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন।
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হালদার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । নিহত শ্রী গঙ্গা হালদার উপজেলার কালিয়া বকরি গ্রামের মৃত রাজকুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান,বুধবার বিকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ভালাইপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৯ জন আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় হালদার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
আহতদের মধ্যে ইছাহাক ও কালুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]