চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলায় ২'শ ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (বৃহস্পতিবার) চেয়ারম্যান পদে ৯৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৯৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিভিন্ন উপজেলা থেকে নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ১৩টির নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। আদালত পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার নির্বাচনের উপর রুলজারি করায় ওই উপজেলার নির্বাচন স্থগিত করেছে কমিশন।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ এপ্রিল ও বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ মে।
ষষ্ঠ দফায় যে ১৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- রংপুরের কাউনিয়া, সদর, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জের বন্দর,গাজীপুরের সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার ওই একই তফসিলে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩ উপজেলায় ২৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৯৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৯৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
[b]ঢাকা, এএম, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফা: ২৪৩ জনের মনোনয়নপত্র দাখিল
চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলায় ২'শ ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (বৃহস্পতিবার) চেয়ারম্যান পদে ৯৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৯৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল





