রাজধানীর উত্তরা থেকে অজ্ঞাত এক নারীর ( ২৫-৩০ ) বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা  পশ্চিম থানার এসআই মো. ফিরোজ উত্তরার ১৪নং সেক্টরের ২০নং রোডের ৩৩নং বাসার পিছন থেকে বস্তাবন্দি অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
নিহতের পরনে ছাই রঙের সোয়েটার এবং গলায় সাদা ও নীল রঙের ওড়না পেঁচানো ছিল।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]