[b]জুরিখ:[/b] ২০১৩ সালের ফিফা ব্যালন ডি'অর জিতলেন পর্তুগীজ তারকা ক্রিস্টেয়ানো রোনালদো। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারটি জিতলেন তিনি। সোমবার জুরিখে বাংলাদেশে সময় রাত সাড়ে ১১টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি ২৮ বছর বয়সী এ তারকা হাতে তুলে দেয়া হয়।
এর আগে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতেছিলেন রোনালদো। এরপর তিন বার (২০০৯, ২০১১, ২০১২) সংক্ষিপ্ত তালিকায় থেকেও মেসির কাছে হেরেছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান তারকা।
গত টানা চারবার ব্যালন ডি'অর জয়ের রেকর্ড গড়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু ২০১৩ সালে তিনবার চোট নিয়ে মাঠের বাহিরে চলে যাওয়ায় রোনালদোর মতো নিজেকে তুলে ধরতে পারেননি। তবুও দ্বিতীয়স্থান অর্জন করেছেন বার্সেলোনা সুপার স্টার। আর তৃতীয়স্থান অর্জন করেছেন বায়ার্ন মিউনিখ তারকা ফ্রাঙ্ক রিবেরি।
গত বছর ক্লাবের হয়ে বড় কোনো ট্রফি না জিতলেও অসাধারণ পারফরমেন্স করেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ৬৯ গোল করেছেন। এর মধ্যে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করে পর্তুগালের বিশ্বকাপ নিশ্চিত করেছেন রোনালদো।
ব্যালন ডি'অর হাতে পর্তুগিজ উইঙ্গার বলেছেন, সবার আগে ক্লাব ও জাতীয় দলে আমার যারা সতীর্থ আছে তাদের অনেক ধন্যবাদ জানাই। তাদের প্রচেষ্টা ছাড়া এই পুরস্কার পাওয়া সম্ভব হতো না। আমি খুব খুশি, এই অ্যাওয়ার্ড জেতা খুব কঠিন ছিল।
নিজের পরিবারকেও ধন্যবাদ দিতে ভুললেন না রোনালদো, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা আছে- আমার স্ত্রী, আমার বন্ধুরা ও আমার সন্তান সবাইকে ধন্যবাদ। এটা চমৎকার আবেগঘন মুহূর্ত। যারা সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেককেই ধন্যবাদ দিলাম।
শ্রেণীহীন
রোনালদোর হাতে ফিফা ব্যালন ডি'অর
২০১৩ সালের ফিফা ব্যালন ডি'অর জিতলেন পর্তুগীজ তারকা ক্রিস্টেয়ানো রোনালদো। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারটি জিতলেন তিনি। সোমবার জুরিখে বাংলাদেশে





