[b]নীলফামারী:[/b] নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১৬টি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
বন্ধ থাকা কেন্দ্রগুলোর মধ্যে নীলফামারী-১ আসনে ১১টি এবং নীলফামারী-৩ আসনে ৫টি কেন্দ্র রয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত কেন্দ্রগুলোতে বিচ্ছিন্ন হামলা ও অগ্নিসংযোগের কারণে কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী।
এদিকে, নীলফামারীর ডোমার উপজেলার ৬টি কেন্দ্রে হামলা করেছে বিরোধী দলের নেতাকর্মীরা।
হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো হলো, ডোমার সরকারি কলেজ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, বটতলী ফোরকানিয়া মাদ্রাসা, বারবিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলটারি স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং চিকনমাটি ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।