চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহাদ আলী (৩২) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোববার রাতে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আহাদ আলীসহ ৭-৮ জন ব্যবসায়ী মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু নিয়ে ফেরার পথে ভারতের মহাখোল ক্যাম্পের টহলরত বিএসএফ গুলি ছোড়ে। এতে আহাদ আলী ঘটনাস্থলেই মারা যান।
মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]চুয়াডাঙ্গা, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
দামুড়হুদায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহাদ আলী (৩২) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘট





