নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, শেরপুরের নকলা ও মাদারীপুরের সদর উপজেলায় আগামী ২৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ।
ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুর, শেরপুরের নকলা, মাদারীপুরের সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আগামী ২৯ মে, যাচাই বাছাই ৩ জুন, প্রত্যাহার ৮ জুন ও ভোটগ্রহণ করা হবে ২৬ জুন।  
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান বলেন, নারায়ণগঞ্জ বন্দরে ৯ জুন এবং  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, শেরপুরের নকলা, মাদারীপুরের সদর উপজেলায় আগামী ২৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৬ষ্ঠ দফায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাইসহ প্রতীক বরাদ্দ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সীমানা জটিলতার উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন স্থগিত করা হয়। 
[b]ঢাকা, এএম, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]