[b]দোহা:[/b] ২০১৪ সালের প্রথম শিরোপার মুকুট অর্জন করেছেন বিশ্বের এক নম্বর বাছাই রাফায়েল নাদাল। শনিবার কাতার ওপেনের ফাইনালে গায়েল মনফিল্সকে ৬-১, ৬-৭ (৫-৭) ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
মাত্র ২৩ মিনিটে প্রথম সেটটি জিতে বেশ উৎফুল্লা হয়ে যান স্প্যানিশ তারকা নাদাল। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ফরাসি তারকা মনফিল্স। ৩-০ গেমে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত টাই ব্রেকারে এ সেটটিও জিতে নেন ১৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল।
আর তৃতীয় সেটটি সহজেই জিতে ক্যারিয়ারের ৬১তম শিরোপা দখল করেন ২৭ বছর বয়সী টেনিস তারকা।
এই শিরোপা জয়ে নতুন একটি মাত্র যোগ হলো নাদালের টেনিস ক্যারিয়ারে। কারণ, প্রথমবারের মতো বছরের প্রথম শিরোপা জয় করেন তিনি।
আগামী ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বীতা করবেন নাদাল।