[b]ঢাকা: [/b]আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী জায়গা পাননি। আগের সরকারে থাকা অবস্থায় অতিকথন এবং প্রচুর সম্পদ অর্জনসহ নানা বিতর্ক ওঠায় তাদেরকে মন্ত্রিসভায় রাখা হয়নি বলে জানিয়েছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র।
আলোচিত-সমালোচিত এসব মন্ত্রীর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, পরিকল্পণা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার বীরউত্তম, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক ও আবদুল হাই।