গাজীপুর সদর থানার মনিপুর বাজার সংলগ্ন একটি বাসা থেকে বুধবার সন্ধ্যায় দশ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে গাজীপুর সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত ব্যক্তির নাম মফিজ উদ্দিন (৫০)। তার বাবার নাম হাফিজ উদ্দিন। বাড়ি সদর থানার ভাওয়াল গড় ইউনিয়নের মনিপুর বাজার এলাকায়।
অভিযানকারী সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মনিপুর বাজার সংলগ্ন নিজ বাসা থেকে দশ কেজি গাঁজা ও একটি মোবাইলসহ মফিজকে আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান বলেন ,এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
[b]গাজীপুর, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর [/b]