বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ২১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন আদালতে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহফুজার রহমানকে কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আকবরকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সৈয়দ দিলজার হোসেনকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. জাকির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুনুর রশিদকে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইনকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহেনুরকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব বাসু দেব রায়কে ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এর বিশেষ জজ, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বজলুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ, কে, এম, আবুল কাসেমকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিশেষ জজ, জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকতার-উল-আলমকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকসানা পারভীনকে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আইন ও বিচার বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমির উদ্দিনকে ময়মনসিংহের বিশেষ জজ, বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনী রঞ্জন চাকমাকে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক বেগম শামীম আহম্মদকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার ২য় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য কাজী শাহিনা নিগারকে প্রেষণে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের উপ-সচিব অরূপ কুমার গোস্বামীকে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. ফজলুল হককে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া ৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়াকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব, টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকবর আলী শেখ ও নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমকে প্রেষণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামানকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রব হাওলাদারকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারকে প্রেষণে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক পদে বদলি করা হয়েছে।[b]
ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জেলা জজ পদে ২১ জনের পদোন্নতি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ২১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন আদালতে পদায়ন করা হয়েছে।
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
গোলাম পরওয়ার বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিচার প্রশাসনে বড় রদবদল একযোগে ৯৯ বিচারককে বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের ভাবনা আছে: শিক্ষামন্ত্রী
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
















