রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বালুর নিচ থেকে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। শনিবার সকালে কৃষ্ণচন্দ্র রাজবংশী নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে রাজকুমার রাজবংশী (২০)-র মৃতদেহ শনাক্ত করেন।
খিলগাঁওয়ের দাশীকান্দির বাসিন্দা কৃষ্ণচন্দ্র জানান, রাজকুমার দুগ্ধ ব্যবসায়ী। ১৭ ফেব্রুয়ারি বাসা থেকে বেরিয়ে তিনি আর ফিরেনি। রাজকুমার যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন তার কাছে কিস্তির ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। এগুলোর কারণেই হয়তো কেউ তাকে হত্যা করেছে বলে তিনি ধারণা করেন।
শুক্রবার মেরুল বাড্ডার আফতাব নগর জহুরুল ইসলাম সিটি এলাকায় বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
[b]ঢাকা,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]