নোয়াখালী শহরের উপকন্ঠে ছাগলমারা পোল এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করা হয়।
অভিযানের সময় ওই মেস থেকে একটি ফাইভ গান, দুই রাউন্ড গুলি, একশ লাঠি, দুইটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি জিহাদী বই, কালো কাপড় ও  পুরাতন ব্যানার ফেস্টুন উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকৃতরা  হলেন, নোয়াখালী মেডিকেল কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান মিলাত (২২) ও সদস্য আমজাদ হোসেন।
নোয়াখালীর অতিরিক্তি পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে  জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]