গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাক চাপায় মো.সালামত (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি গাজীপুর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।তার কনস্টেবল নম্বর-৭৫৮।বাড়ি টাঙ্গাইলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আবু বক্কর মাতাব্বর জানান,নিহত সালামত চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছিলেন।এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ট্রাক চালক পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে।
তিনি আরও জানান, ট্রাক চালক আব্দুস সামাদ সিরাজগঞ্জ সদরের চন্ডিপাড়া এলাকার শুকুর আলীর ছেলে।নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ চালক পুলিশ হেফাজতে রয়েছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
গাজীপুরে ট্রাক চাপায় পুলিশ নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাক চাপায় মো.সালামত (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি গাজীপুর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন





