সিলেটের ওসমানী নগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত দেড়টায় ওসমানী নগর থানার শেরপুর টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জের সদরের উচাইল প্রামের মৃত ওছিওত উল্লাহর ছেলে ওহাদ (৪৮), হবিগঞ্জের বাহুবলের আবিসপুর গ্রামের সমর উদ্দিনের ছেলে সঞ্জব আলী (৪৫), চারিগাঁও গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুল মুকাদ্দিস (৩৫), লতিফ উল্লার ছেলে ওয়াহিদ (৩৫), হবিগঞ্জের সদরের উচাইল প্রামের ওলিউল্লাহর ছেলে আমির উল্লাহ (৩২),
চুনারুঘাটের রমাপুর গ্রামের মৃত রশন মিয়ার ছেলে ইসমাঈল (৩০), করিম মিয়ার ছেলে সুমন (২৩), চারিগাঁও গ্রমের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল হাই (২৩), বাহুবলের মিরপুর গ্রামের মৃত এরশাদের ছেলে শফিক আহমদ (২২), চারিগাঁওয়ের মফিজ মিয়ার ছেলে বকুল মিয়া (২১), মকলেছ মেম্বারের ছেলে আল মামুন (২২) এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিম নগর থানার ধরমন্ডল গ্রামের নূর মিয়ার ছেলে সুহেল মিয়া (২২)।
র‌্যাব ৯ সদর দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে বাসী অধ্যুষিত ওসমানী নগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আটককৃতরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৪টি লোহার তেরি পাঞ্জা, ৪ রাউন্ড কারতুজ, ২ টি কাঠের বাটযুক্ত রাম দা, ৭টি চুরি, ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টতার অভিযোগে ছাবিনা পরিবহন নামের একটি মিনি ট্রাকও জব্ধ করা হয়েছে।
র‌্যাব-৯ এর অধিনায়ক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]