ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের টেপড়া বাসস্ট্যান্ডে সোমবার সকালে বাসের ধাক্কায় বাহারুল ইসলাম ইমন (২০)ও সুমন খান (২৩)নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম ইমন ও জমদুয়ারা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সুমন খান।
এ সময় অপর আরোহী একই উপজেলার অন্বয়পুর গ্রামের সফিউদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, পহেলা বৈশাখে বেড়ানোর জন্য সকালে ইমন ভগ্নিপতির মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে বের হয়। সোয়া ১০টার দিকে তারা ওই স্থানে পৌঁছালে বরিশালগামী সূর্যমূখী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান জানান, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। আর পাটুরিয়া ফেরি ঘাট থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে সড়ক দুঘটনায় দু’বন্ধু নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের টেপড়া বাসস্ট্যান্ডে সোমবার সকালে বাসের ধাক্কায় বাহারুল ইসলাম ইমন (২০)ও সুমন খান (২৩)নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম ইমন ও জমদুয়ারা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সুমন খান





