একটি বেসরকারি ক্লিনিকের সিসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় ২০ রোগী অসুস্থ হয়ে পড়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে সিএসসিআর ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ক্লিনিকের সিসিইউ পুড়ে গেছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]