তীব্র শীত ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে আবারো স্থবির হয়ে পড়েছে জন জীবন। হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।
দিনের বেশির ভাগ সময় সুর্যের দেখা না মেলায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীত জনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালেই ৮০ শিশুসহ চিকিৎসা নিচ্ছে ২'শ ১৯ জন ।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাঃ মাহফুজার রহমান মুকুল জানান, হাসপাতালে প্রতিদিনই শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২'শ ১৯ জন। গত ২৪ ঘন্টায় শীত জনিত রোগে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়া বিদ আতিকুর রহমান জানান, এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
শ্রেণীহীন
কুড়িগ্রামে তীব্র ঠান্ডায় ২ শিশুর মৃত্যু
তীব্র শীত ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে আবারো স্থবির হয়ে পড়েছে জন জীবন। হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। দিনের বেশির ভাগ সময় সুর্যের দেখা না মেলায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে।





