ঢাকা: দ্বিতীয় দিনের মতো দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। সোমবার আগের দিনের চেয়ে মূল্য সূচক এবং টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।
বজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৮৮ টি কো¤পানির ৯ কোটি ৪২ লক্ষ ২১ হাজার ২১৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ২২৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা বেশী।
ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ৫৬.৮৬ পয়েন্ট বেড়ে ৪২৬৬.৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯৭ পয়েন্ট বেড়ে ১৪৬৬.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেনকৃত ২৮৮ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পনি হলো-গোল্ডেন সন্স, বে-লিজিং, অ্যাপোলো ইষ্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, ডেল্টা লাইফ, জেনারেশন নেক্সট, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ইউসিবিল ও আরগন ডেনিমস্।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-ফাইন ফুডস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনিং, লিগাছি ফুটওয়ার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বি.এস.সি.সি.এল, হাক্কানি পাল্প, এ.সি.আই. ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-জেমিনি সি ফুড, ইস্টার্ণ লুব্রিকেন্টস, জিল বাংলা, ন্যাশনাল হাউজিং, এনসিসিবিএল এম.এফ.১, বীকন ফার্মা, লিবরা ইনফিউশন, ইসলামীক ফাইন্যান্স, ফাষ্ট লিজ ফিন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান কর ৮৩৮২ পয়েন্টে। সিএসইতে মোট ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩৯ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৬৪ কোটি ৩০ লাখ টাকার।





