আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই উল্টে যাবে ক্যলেন্ডারের পাতা। যোগ হবে নতুন আরেকটি বছর। নতুন বছর ২০১৪কে বরণ করতে রাত ১২টা বাজার অপেক্ষায় রয়েছেন দেশ বিদেশের কোটি কোটি উৎসুক মানুষ।
মাহেন্দ্রক্ষণকে স্মরনীয় রাখতে সর্বত্র চলছে সাজ সাজ রব। ইতিমধ্যে সারা বিশ্ব মেতেছে উৎসবে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহর বন্দরসহ প্রত্যন্ত এলাকা সেজেছে বর্ণিল সাজে। সর্বত্রই চলছে জমকালো অনুষ্ঠানের আয়োজন।
এশিয়া, ইউরোপ, অ্যামেরিকা ও আফ্রিকার বড় বড় শহরে আয়োজন করা হয়েছে কনর্সাট। বিশ্বের মধ্যে প্রথম নববর্ষকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড। গ্রিনিচ সময় অনুয়ায়ী এক ঘণ্টা আগেই দেশটিতে ঘড়ির কাঁটা পৌছে যাবে ১২টার ঘরে। সেখানেই প্রথম শুরু হবে নববর্ষ উদযাপন।
অস্ট্রেলিয়ার সিডনি, জাপান, দুবাই, ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, ইউরোপীয় শহর মস্কো, প্যারিস, লন্ডন ও আফ্রিকার কেপটাউনে চলছে ১২ টা বাজার কাউন্ট ডাউন। নববর্ষে পা পড়তেই শুরু হবে রঙ্গিন আতশবাজির আলোকচ্ছটা। সেই স্মরনীয় মুহুর্তকে বরণ করতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সবার মধ্যে চলছে অপেক্ষার প্রহর।





