[b]ঢাকা:[/b] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, “তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে অভিনন্দন জানিয়েছেন।”
তিনি বলেন, “মনমোহন সিং আশা প্রকাশ করেন, আগের মতোই দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ সরকার দুদেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সমস্যাগুলো রয়েছে, অবিলম্বে সেটা সমাধানের সহজ পথ বের করবে।”
যে সব দল স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, ভারত সব সময় তাদের সঙ্গে রয়েছে বলে মনমোহন সিং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলেও জানান তার প্রেস সচিব।
শ্রেণীহীন
শেখ হাসিনাকে অভিনন্দন মনমোহনের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।





