[b]সিরাজগঞ্জ:[/b] উল্লাপাড়ায় আবুল বাশার নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউপি জামায়াতে ইসলামীর সেক্রেটারী।
মঙ্গলবার দিবাগত রাতে দূর্গানগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে।