বান্দরবানের লামায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে লামা বাজারের মিল পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জাহান খান। নিহত রুপা লামা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা মো. মালেকের স্ত্রী ও রাজশাহী জেলার চারঘাট থানার বালিয়া ডাঙ্গা গ্রামের মো. হাসেম আলীর মেয়ে বলে জানান ওসি।
সূত্র জানান, এক বছর আগে পুলিশ সদস্য মো. মালেকের (কং নং- ১১১৭) সঙ্গে শাবনাজ পারভীন রুপার বিয়ে হয়। গত কয়েকমাস পূর্বে মালেক লামায় বদলি হলে স্ত্রীকে নিয়ে লামা বাজারে কাছে বাসা ভাড়া নেন। বিয়ের কিছুদিন সুখে কাটলেও সম্প্রতি তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
লামায় পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ
বান্দরবানের লামায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে লামা বাজারের মিল পাড়ায় এ ঘটনা ঘটে।





