ঢাকা: একতরফা নির্বাচন না করার জন্য দেশী-বিদেশী সব আহ্বান-উদ্যোগ উপেক্ষা শেখ হাসিনা জবরদস্তি নির্বাচনের আয়োজন করেছে বলে মন্তব্য করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
রবিবার সংগঠনটির আহ্বায়ক রুহুল আমিন গাজীর সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ৫২ শতাংশেরও বেশি ভোটার ভোট দেয়ার সুযোগ পাননি। বাকি ১৪৭টি আসনে আজ যে নির্বাচন দেশের মানুষ প্রত্যক্ষ করেছে, তা লজ্জা ছাড়া আর কিছুই নয়।
রুহুল আমিন গাজী বলেন, ইতোমধ্যে দুই শতাধিক কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে। আরো বেশ কিছু কেন্দ্র এরই মধ্যে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স নিয়ে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিতের প্রক্রিয়া চলছে। দিন শেষে যার সংখ্য দেড় হাজার ছাড়িয়ে যাবে বলে আমরা মনে করছি।
তিনি বলেন, ইতোপূর্বে দেশে ইতিহাসে কখনই এমন নজির দেখা যায়নি। এত বেশি সংখ্যক কেন্দ্রে নির্বাচন স্থগিতের কারণেও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।





