[b]মাদ্রিদ[/b]: অর্থপাচার এবং দুর্নীতির অভিযোগে স্পেনের রাজকন্যা ইনফান্টা ক্রিস্টিনাকে (৪৭) আগামী ৮ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার রাজা জন কার্লোসের ষষ্ঠ কন্যার বিরুদ্ধে এই আদেশ দিয়েছে দেশটির আদালত।
অন্যদিকে ক্রিস্টিনার স্বামী ইনাকি আরদাঙ্গির বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ মামলার তদন্ত চলছে। জানা গেছে রাজ কন্যা ক্রিস্টিনা তার স্বামীর সঙ্গে একটি যৌথ ব্যবসায় জড়িত।
তবে ক্রিস্টিনা ও তার স্বামী তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।