গাজীপুরের টঙ্গীতে এসএ স্টিল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার ফরিদুজ্জামান জানান, সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]