নির্বাচন কমিশন (ইসি) থেকে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের গেজেট প্রকাশ করেছে। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল উক্ত দিনে বেসরকারিভাবে প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সরকারিভাবে ফলাফল প্রকাশ করার জন্য ৯৬টি উপজেলার গেজেট বিজি প্রেসে পাঠানোর পর আজ ১৩টি উপজেলার গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসির সিনিয়র সহকারি সচিব মিজানুর রহমান জানান, প্রথম পর্যায়ের সব ফলাফল বিজি প্রেসে পাঠানো হয়েছে। পরবর্তী নির্বাচনের ব্যালটসহ বিভিন্ন কাজের চাপ থাকায় এই গেজেটগুলো ছাপাতে সময় লাগছে। ক্রমান্বয়ে সবগুলো উপজেলার গেজেট এই সপ্তাহের মধ্যে শেষ হবে।
প্রতি উপজেলার বিজয়ী ৩টি পদের নাম ও সংশ্লিষ্ট তথ্যসহ গেজেটে প্রকাশ করতে হচ্ছে। এতে করে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে প্রেসের কর্মকর্তাদের। নির্ভুল করা এবং ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে সময় নিতে হচ্ছে তাদের।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে এবং ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের চতুর্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনের গেজেট প্রকাশ
নির্বাচন কমিশন (ইসি) থেকে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের গেজেট প্রকাশ করেছে। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল উক্ত দিনে বেসরকারিভাবে প্রকাশ করা হয়।