[b]ঢাকা:[/b] বর্তমান সরকার গায়ের জোরে অবৈধভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৮দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে রাজধানী গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ৫ জানুয়ারি একতরফাভাবে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অন্তত ২২জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
১০ম সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন বেগম জিয়া। সরকারী এজেন্টদের পরিকল্পিতভাবে এসব হত্যাকান্ড ও নাশকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত ৫ বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শাসনামলে দেশে অন্তত ২২হাজার মানুষকে খুন করা হয়েছে এবং আরো কয়েকশো বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়েছে।
তিনি বলেন, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করে কারাগারগুলো ভরে ফেলেছে সরকার।
সরকার গণতন্ত্রকে হত্যা করেছে এমন মন্তব্য করে বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল।
এই সরকারের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই এমন মন্তব্য করে বেগম জিয়া বলেন, গড়ে ৫শতাংশও ভোট পড়েনি পড়েনি ৫জানুয়ারির একতরফা নির্বাচনে।
সেই বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার বেশিদিন টিকবে না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
শ্রেণীহীন
'গায়ের জোরে প্রতিষ্ঠিত অবৈধ সরকার বেশিদিন টিকবে না'
ঢাকা: বর্তমান সরকার গায়ের জোরে অবৈধভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৮দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে রাজধানী গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।





