চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে বখাটে এক যুবক। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেলকুচি উপজেলার চালা সাতরাস্তা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আজমির হোসেন একটি পরিত্যাক্ত দোকান ঘরের ভেতরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী ওই শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ওই বখাটে পালিয়ে যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, এ ব্যাপারে শিশুটির মা একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বেলকুচিতে শিশু ধর্ষণ
চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে বখাটে এক যুবক। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।