যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাইফেলের বেয়নেটের আঘাতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফের নির্যাতনে বাংলাদেশি ওই রাখালের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৌখিকভাবে ৪০ বিএসএফের কমান্ড্যান্টকে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি লিখিতভাবে জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহত সিরাজুলের ভাই আবদুল বারেক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুলসহ কয়েকজন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে পুটখালী সীমান্তে বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় সিরাজুলকে বিএসএফ সদস্যরা ধরে তাঁদের আংরাইল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা সিরাজুলের ওপর নির্যাতন চালিয়ে ছেড়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে পৌঁছে এক ব্যক্তির বাড়িতে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, সিরাজুলের মাথা ও ডান পায়ে রাইফেলের বেয়নেটের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে বুট দিয়ে পাড়ানোর চিহ্ন দেখা গেছে।
[b]যশোর, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
বাংলাদেশী গরু ব্যবসায়ীকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারল বিএসএফ
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাইফেলের বেয়নেটের আঘাতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















