সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা ক্যাম্পে আটককৃত ১৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার সন্ধ্যায় ভোমরা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এসব বাংলাদেশি মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন বলে জানায় বিজিবি।
আটককৃতরা হলো নীলকান্ত, তাসলিমা, আমেনা, ফিরোজা, বিকাশ, হালিমা প্রমুখ। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায়।
[b]সাতক্ষীরা,২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]