[b]ঢাকা:[/b] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় গরু বোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপে অগ্নিদগ্ধ ট্রাক চালক নূর জামান মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূর জামান নরসিংদির শিবপুর মুহুরি পাড়া এলাকায় বাসিন্দা।
এর আগে শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈরের শফিপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রল বোমা হামলার শিকার হন নূরুজ্জামান। এতে তার শ্বাসনালীসহ শরীরর ৪০ ভাগ পুড়ে যায়।
আগুনে নূর জামান অবস্থা খারাপ হলে তাকে শফিপুর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।





