চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাজারে সোমবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি এনামুল হককে পুড়িয়ে হত্যা করেছে।

রাত ৭টার দিকে ৫০-৬০জন দুর্বৃত্ত শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা এনামুল হকের হার্ডওয়ারের দোকানে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে ।

সংবাদ পেয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ  ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীর সহায়তায় দীর্ঘ ৩ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় । পরে রাত ১১টার দিকে পোড়া দোকানের ভেতর থেকে আওয়ামী লীগ নেতা এনামুল হকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ছাড়াও  একই সময় দুর্বৃত্তরা বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি জাসদ নেতা আবু বাক্কারের হার্ডওয়ার ও আওয়ামী লীগ কর্মী নয়ন খানের গার্মেন্টের দোকানে ভাঙচুর চালায়। এর আগে দুপুরে কানসাটে ৩টি দোকান ও আওয়ামী লীগ কর্মী এমদাদের বাড়ি ভাঙচুরসহ আগুন দেয় সন্ত্রাসীরা ।