[b]বার্লিন: [/b]আগামী গ্রীষ্মেই বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে জার্মান প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেবানদোস্কি। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে পাঁচ বছরের চুক্তিতে লেবানদোস্কি বরুসিয়া ছেড়ে আসছেন।
২০১০-১১ মৌসুম থেকে ২৫ বছর বয়সী এই তারকা পোলিশ স্ট্রাইকার ডর্টমুন্ডের সাথে ছিলেন। কিন্তু তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাচ্ছে। আর তাই বেভারিয়ান জায়ান্টরা নিশ্চিত করেছেন আগামী ১ জুলাই লেবানদোস্কি দলে যোগ দিচ্ছেন।
এ প্রসঙ্গে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘আগামী ২০১৯ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বরুসিয়ার সাথে আলোচনা সাপেক্ষেই তার দলভুক্তি নিশ্চিত করা হয়েছে। রবার্ট লেবানদোস্কি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তার ট্রান্সফারের বিষয়টি চূড়ান্ত করতে পেরে আমরা সত্যি দারুণ খুশি। নিঃসন্দেহে সে আসায় বায়ার্নের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং দল আরো উজ্জীবিত হবে।’
গত গ্রীষ্মেই লেবানদোস্কি ডর্টমুন্ড কর্তৃপক্ষকে বায়ার্নে খেলার আগ্রহের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ঐ সময়ের মধ্যে জার্মার্ন মিডফিল্ডার মারিও গোয়েতজে দল ছেড়ে যাওয়ায় ডর্টমুন্ডের পক্ষ থেকে লেবানদোস্কিকে আরো একটি মৌসুম ক্লাবে থেকে যাবার অনুরোধ জানানো হয়। গোয়েতজে ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে চলতি মৌসুমে বায়ার্নে যোগ দিয়েছিলেন। কিন্তু দুই সপ্তাহ আগে লেবানদোস্কির পক্ষ থেকে জোড়ালো ভাবে বায়ার্নে যোগ দেবার বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে তার ভবিষ্যত নিয়ে বেভারিয়ান্সদের পক্ষ থেকে প্রশ্ন ওঠায় এই বিষয়টি সামনে চলে আসে। এ সম্পর্কে জার্মান দৈনিক বিল্ডে লেবানদোস্কি নিজেও বিষয়টি স্বীকার করে বলেছেন বেভারিয়ান্সদের জবাবের জন্য অপেক্ষা করতে হবে।
লে পোজনান থেকে ২০১০ সাথে ডর্টমুন্ডে যোগ দেবার পরে লেবানদোস্কি ২০১১ ও ২০১২ সালে ডর্টমুন্ডকে বুন্দেসলিগা শিরোপা জয়ে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। এবারের মৌসুমেও তার ১১ গোলেই ডর্টমুন্ড এখন পর্যন্ত লিগের চতুর্থ স্থান ধরে রেখেছে। কিন্তু লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ১২। গত মৌসুমে ডর্টমুন্ডের ইউরোপীয়ান মিশনেও মূল ভরসা ছিলেন এই পোলিশ স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তার দেয়া চার গোলেই ডর্টমুন্ড ফাইনাল নিশ্চিত করেছিল। ফাইনালে অবশ্য বায়ার্নের কাছে পরাজিত হয়ে ডর্টমুন্ডকে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
দলে লেবানদোস্কির দলভুক্তির বিষয়টি নিশ্চিত করলেও রুমেনিগে চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজের দলে আসার ব্যপারটি নাকচ করে দিয়ে বলেছেন আমরা তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আরো স্প্যানিশ খেলোয়াড়ও রয়েছেন।
শ্রেণীহীন
বায়ার্ন মিউনিখে যাওয়া নিশ্চিত লেবানদোস্কি
বার্লিন: আগামী গ্রীষ্মেই বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে জার্মান প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেবানদোস্কি। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে পাঁচ বছরের চুক্তিতে





