মুন্সীপুর সীমান্ত থেকে আনার হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের সদর আলীর ছেলে।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আনোয়ার জাহিদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ঠাকুরপুর গ্রামের আনার হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে আনার হোসেনকে ধরে ফেলে।
দুপুরে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন তাকে ফেরত চেয়ে মহাখোলা বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। বিকালে সীমান্তের ৯৪/৩ আর পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলী। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মহাখোলা ক্যাম্পের সহকারী কমিশনার এস কে সিং।
বৈঠকে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি আনার হোসেনকে ফেরত দিতে অস্বীকার করে এবং তাকে কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করেছে বলে বিজিবিকে জানিয়েছে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মুন্সীপুর সীমান্ত থেকে আনার হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের সদর আলীর ছেলে। চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আনোয়ার জাহিদ জানান





