কোস্ট গার্ডের আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
শুক্রবার দুপুরে আগাওগাওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ১৯তম ‘কোস্ট গার্ড দিবস ২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সীমিত সাধ্যের মধ্যে কোস্ট গার্ড প্রতিনিয়ত চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা রোধ ও উপকূলীয় এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।”
বিকাল সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতে কেবল মাত্র ১৮শ কোস্ট গার্ড সদস্য দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি বলেন, “কোস্ট গার্ডের লোকবল বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।”
এছাড়াও তারা যেন আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টও কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মকবুল হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই কোস্ট গার্ড অত্যন্ত সততা ও নিষ্টার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমান সরকার কোস্ট গার্ডকে তাদের দায়িত্ব পালন করতে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ বলেন, বিশাল সমুদ্র সুরক্ষায় একটি অপরিহার্য বাহিনী কোস্ট গার্ড। এ বাহিনীকে আরো কিভাবে আধুনিক করা যায় সেটি নিয়ে সরকার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা)পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) এ চারটি ক্যাটাগরীতে কোস্ট গার্ডে দায়িত্বপালন কালে সাহসীকতা, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ৪০জনকে পদক ও সম্মাননা প্রদান করা হয়।
[b]ঢাকা,জেইউ,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কোস্ট গার্ডের আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের:স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
কোস্ট গার্ডের আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার দুপুরে আগাওগাওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ১৯তম ‘কোস্ট গার্ড দিবস ২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন





