দিনাজপুরে টানা দু দিনের বৃষ্টিতে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টি শনিবার সকালেও অব্যাহত রয়েছে। শীতের মৌসুমে বৃষ্টি হবার কারণে বিপাকে পড়েছে এখানকার মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আরো একদিন এ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতের মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। ফলে সাধারণ দিনমজুর মানুষেরা বেশ দুর্ভোগে পড়েছে। শুক্রবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হলেও, রাতে হয়েছে ভারি বৃষ্টি।
শীতের এই বিরূপ আবহাওয়া সম্পর্কে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আশরাফুল আলম জানান, এ বৃষ্টি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকার সম্ভবনা রয়েছে।
[b]দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
দিনাজপুরে টানা দু'দিন বৃষ্টি
দিনাজপুরে টানা দু দিনের বৃষ্টিতে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টি শনিবার সকালেও অব্যাহত রয়েছে। শীতের মৌসুমে বৃষ্টি হবার কারণে বিপাকে পড়েছে এখানকার মানুষ।