দাম পড়ে যাওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করলেন চাষিরা।
এ সময় আলুচাষিরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর ওই আলুর ওপর দিয়েই যান চলাচল শুরু হয়।
বুধবার দুপুর ১টার দিকে বীরগঞ্জ উপজেলা আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে শতাধিক চাষি রাস্তায় আলু ফেলে এ প্রতিবাদ জানান।
এ সময় আলুচাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠু, আলুচাষি আলীমুদ্দিনসহ আরো অনেকে।
সমাবেশে আলীমুদ্দিন জানান, ‘তিন একর জমিতে আলু চাষ করেছি। খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু পাইকার এসে তিন একর আলুর দাম বলেছে ১০ হাজার টাকা। তাই আলু তুলে নিয়ে এসে রাস্তায় ফেলে দিলাম। দেশবাসী জানুক, কৃষকেরা কেমন কষ্টে আছে।’
সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ, ব্যাংকঋণ-সুবিধা, আলু সংরক্ষণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকেরা।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মহাসড়কে আলু ঢেলে প্রতিবাদ
দাম পড়ে যাওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করলেন চাষিরা। এ সময় আলুচাষিরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন।
সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।
ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে উত্তপ্ত হয়ে ওঠা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে নিহত ১
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী মিজান শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
















